রাষ্ট্রপতি বলেন, শিক্ষাক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, দিলারা হাফিজ আজ শনিবার, স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ আগামীকাল (রোববার, ২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে এবং আগামী সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।





