স্বাধীনতা দিবসে নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর | ছবি: সংগৃহীত
0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাষ্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:

অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা তারা হলেন— খন্দকার জাহাঙ্গীর আলম (এনইউপি এমসিপিও) (এক্স) (সিডি-১), মো. নজরুল ইসলাম (এমসিপিও) (ই), এইচ এম আব্দুল জলিল (এমসিপিও) (এক্সক্স) (জিআই), শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান (এমসিপিও) (এক্স) (এফসি-১), মো. সাইফুল ইসলাম প্রধান (বিএসপি, এমসিপিও) (আর), হাওলাদার মোহাম্মদ হান্নান (এমসিপিও) (এল), মো. সামিউল হক (এমসিপিও) (কম), মো. নুরুজ্জামান (এমসিপিও, ক্যাট), মো. দীন ইসলাম (এমসিপিও) (মেড) (ওটিএ)।

নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এফএস