রাজধানীর পাম্পে কমেছে ভিড়, সরবরাহে স্বাভাবিকতা

ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী
ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী | ছবি: এখন টিভি
0

রেশনিং পদ্ধতি তুলে দেয়ার পর স্বস্তি ফিরেছে রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে। ঈদ যাত্রার আগে পর্যাপ্ত তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চালকেরা। ফলে স্বাভাবিক হচ্ছে পাম্পগুলোর তেল বিক্রি।

আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) রাজধানীর বেশিরভাগ পাম্পেই তুলনামূলক কম ছিল ক্রেতার সারি। ঈদকে সামনে রেখে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করলেও সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে চালক ও যাত্রীদের মধ্যে। 

পাম্প মালিকরাও বলছেন, সরবরাহ ঠিক থাকলে ঈদের আগে জ্বালানি ঘাটতির  আশঙ্কা নেই। এর আগে, গত মাসের ২৮ তারিখ থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন পাম্পে তেল কিনতে দীর্ঘ লাইন দেখা যায়। সরবরাহ ঠিক রাখতে তখন রেশনিং পদ্ধতি চালু করে বিপিসি।

এএম