জানা যায়, মো. আব্দুস সালাম সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্য, অবৈধ আর্থিক লেনদেন এবং সাধারণ মানুষের সাথে জালিয়াতি করে আসছিলেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।
আরও পড়ুন:
সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় তার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা ব্যাপী এক সাঁড়াশি অভিযান চালায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি এ পর্যন্ত কত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।