মির্জা আব্বাসের অস্ত্রোপচার হচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেয়া হবে

মির্জা আব্বাস
মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত
2

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

শায়রুল কবির খান বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার পরিবারের সঙ্গেও কথা বলেছেন।’

তিনি বলেন, ‘মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন:

এর আগে, বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএস