নিয়ন্ত্রণে মিরপুরে বহুতল ভবনের আগুন

মিরপুরে বহুতল ভবনে আগুন
মিরপুরে বহুতল ভবনে আগুন | ছবি: এখন টিভি
0

রাজধানীর মিরপুরে বহুতল একটি ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ (সোমবার, ৯ মার্চ) ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সেখানে আটকেপড়া ২৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৫৮ মিনিটে। আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এফএস