হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা ডাকছে, বলছে, ‘‘একটি চুক্তি করলে কেমন হয়?’’, আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছো।’
ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে গর্ব করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করে দিচ্ছেন। তাদের নৌবাহিনী শেষ, তিন দিনে ২৪টি জাহাজ।
আরও পড়ুন:
ইরানি কূটনীতিকদের পক্ষত্যাগ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বজুড়ে থাকা ইরানি কূটনীতিকদের আশ্রয় প্রার্থনার আবেদন করতে এবং নতুন ও ভালো ইরান গড়ায় আমাদের সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।’
নিউ ইয়র্কে জাতিসংঘের ইরান মিশন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্প ইরানে অভিযান শুরুর পরদিনও বলেছিলেন, তেহরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চায়। কিন্তু পরে এই দাবি প্রত্যাখ্যান করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না।





