কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

পল কাপুর
পল কাপুর | ছবি: সংগৃহীত
2

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন। আগামীকাল (মঙ্গলবার, ৩ মার্চ) দুই দিনের সফরে তিনি ঢাকায় আসছেন।

আজ (সোমবার, ২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, কাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।

পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে ছুটিতে আছেন। সেখানে তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএস