বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও ইফতার মাহফিল
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও ইফতার মাহফিল | ছবি: আইএসপিআর
0

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় বিওএ’র সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ- জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। তার স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:

সেনাপ্রধান বলেন, ‘দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের জন্য বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।’

পরে, ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

ইফতার মাহফিলে বিওএ এর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএস