অতিথি ভবন যমুনা ছেড়েছেন ড. ইউনূস
প্রায় দেড় বছর বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে তিনি ভবনটি ছেড়ে দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমান।