Recent event

ছুটির দিনে বইমেলায় শিশুপ্রহরে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা শিশুরা

বইমেলায় শিশুপ্রহরে ছবি আকঁছে, বই কিনছে শিশুরা
বইমেলায় শিশুপ্রহরে ছবি আকঁছে, বই কিনছে শিশুরা | ছবি: এখন টিভি
0

ছুটির দিনে অমর একুশে বইমেলায় প্রথম শিশুপ্রহরে ছবি আঁকা-গান ও আবৃত্তির আয়োজনে মেতে ওঠে শিশুরা। নতুন বই কেনার আনন্দে স্টলে স্টলে উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। সন্তানদের এমন মুক্ত পরিবেশে সময় কাটাতে দেখে উচ্ছ্বসিত অভিভাবকেরাও।

রং-তুলিতে ফুটে উঠছে মনের ভাষা। ফুল-পাখির সঙ্গে বাঙালির চিরায়ত রূপ-ঐতিহ্য। সবই ধরা পড়ছে ছোট্ট শিল্পীদের তুলির আঁচড়ে।

ক্যানভাসে রঙের ছোঁয়ায় উন্মুক্ত হচ্ছে আগামীর সৃজনশীলতা। ছুটির দিনে শিশু-কিশোরদের আনন্দের বন্ধনে বেঁধেছে বইমেলার বিশেষ আয়োজন শিশুপ্রহর।

জনপ্রিয় পাপেট শো ‘সিসিমপুর’ নেই এবারের আসরে। তাই গান, আবৃত্তি আর চিত্রাঙ্কনেই ব্যস্ত সময় পার করে ছোট্ট সোনামনিরা ছোট শিশুরা জানায়, তারা ড্রয়িং করেছে। গাছ, পাখি, ফুল এঁকেছে। সবাই গান গাচ্ছে, ছবি আঁকছে এতে শিশুরা উপভোগ করছে।

আরও পড়ুন:

পছন্দের বই কেনাতেও শিশুদের সমান আগ্রহ। গল্প, ছড়া আর ছবি বইয়ের স্টলজুড়ে ছিলো তাদের প্রাণচঞ্চল উপস্থিতি। বই কেনার বিষয়ে শিশুরা জানায়, তাদের পছন্দের বই গল্পের বই। গল্প, ভ্রমণ, ছড়ার বই কিনতে আগ্রহী শিশুরা।

সন্তানদের মুক্ত আনন্দে সময় কাটাতে দেখে খুশি অভিভাবকেরাও। এবারের বইমেলায় শিশুদের জন্য অংশ নিয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট।

এফএস