Recent event

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে ফুল দেয়ার মুহূর্ত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে ফুল দেয়ার মুহূর্ত | ছবি: এখন টিভি
0

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, র‌্যালি, শ্রদ্ধাঞ্জলী, রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নূর মোহাম্মদ নগরে এসব কর্মসূচি পালিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসন এ আয়োজন করে।

আরও পড়ুন:

উল্লেখ্য, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান নূর মোহাম্মদ নগর)। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক-বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহিদ হন। এরপর যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এসএইচ