Recent event

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আইজিপি
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আইজিপি | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে এ শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এর আগে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

এসএইচ