
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে কিছু কিছু গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা মানছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

‘শুধু জাইমা নয়, কোনো নারীর বিরুদ্ধে নোংরা কথা সরকার সহ্য করবে না’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একজন জাইমা রহমান আর একজন অন্য কোনো রহমান বা অন্য কোনো নারী— এই সমাজে, রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। প্রধানমন্ত্রীর কন্যা তার স্ত্রী অথবা একজন সাধারণ মানুষ, আমরা যারা আছি বা যে কেউ অত্যন্ত প্রান্তিক কোনো নারী, কারও কন্যা কারও স্ত্রী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখেন। তিনি বলেন, ‘কোনো ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না।’

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে: সংসদে তথ্যমন্ত্রী
তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন আজ (সোমবার, ২২ জুন) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

অন্তর্বর্তী সরকারের টিকা না দেয়ার ঘটনা খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তবে কেন এ টিকা না দেয়ার ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখা হবে।

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

ফটোগ্রাফারসহ ৬৮ পদে জনবল নিয়োগ দেবে তথ্য অধিদপ্তর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরে (পিআইডি) ৭ জন ফটোগ্রাফারসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৮টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি গত ১০ মার্চ ‘দৈনিক আমার দেশ’ ও ‘দ্যা ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত হয়।

তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত বিভিন্ন স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সুযোগ
তথ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কারণে এর আগে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তারা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বাসস এমডি মাহবুব মোর্শেদের দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জুলাই বিপ্লবে শহীদ ৮ মরদেহের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হওয়া জুলাই বিপ্লবে শহীদ অজ্ঞাতনামা ৮টি মরদেহের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ (সোমবার, ১২ মে) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।