Recent event

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর পুনরায় বণ্টন

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন
উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন | ছবি: এখন টিভি
0

নবগঠিত বিএনপির সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব পুনর্বণ্টন করে একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ করা হয়েছে। অন্যদিকে, মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন:

মাহদী আমিনকেও একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সেগুলো হলো—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে এবং ডা. জায়েদুর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। সেদিন রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন ও দায়িত্বের তালিকা

উপদেষ্টার নাম (Advisor Name) পদমর্যাদা (Rank) বরাদ্দকৃত দপ্তর/মন্ত্রণালয় (Department/Ministry)
মির্জা আব্বাস মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা
নজরুল ইসলাম খান মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা
রুহুল কবির রিজভী মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা
মো. ইসমাইল জবিউল্লাহ মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়
রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম প্রতিমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়
হুমায়ুন কবির প্রতিমন্ত্রী পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়
মাহদী আমিন প্রতিমন্ত্রী শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
রেহান আসিফ আসাদ প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
ডা. জায়েদুর রহমান প্রতিমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগ

এএইচ