তিনি এক্সে লেখেন, ‘আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, এবং করতেই থাকবো।’
মাসুদ পেজেশকিয়ান এক্স পোস্ট |ছবি: সংগৃহীত
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল একাধিক আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলী লারিজানির হত্যাকাণ্ডও রয়েছে। ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।





