Recent event

১২ মার্চ থেকে আবারও চালু হচ্ছে ঢাকা-মালে-ঢাকা ফ্লাইট

মালদিভিয়ান এয়ারলাইন্স
মালদিভিয়ান এয়ারলাইন্স | ছবি: সংগৃহীত
0

আগামী ১২ মার্চ থেকে পুনরায় চালু হচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্সের ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট। এর মাধ্যমে মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্সের সঙ্গে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মালদিভিয়ান বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেস সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় চুক্তিতে মালদিভিয়ান এয়ারলাইন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াস এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।

আরও পড়ুন:

এসময় মালদ্বীপের রাষ্ট্রদূত বলেন, ‘এই রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী হবে। মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে।’

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এই সেবা চালু হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে বলেও জানান তিনি।

এসএস