মন্ত্রী বলেন, ‘দেশের বিস্তৃর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানীমুখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে।’
আরও পড়ুন:
এছাড়া সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুন ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ বিবিধ বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।
মতবিনিময়কালে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, ‘প্রকৃত কৃষকগণ যাতে প্রণোদনা, কৃষি ঋণসহ কৃষিবিষয়ক সহায়তা পায় সে বিষয়ে কাজ করতে হবে।’
কৃষক কার্ড প্রদানের জন্য সরকার কাজ শুরু করা হচ্ছে বলেও প্রতিমন্ত্রী জানান। মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।





