Recent event

যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি সবাই মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: আব্দুল খালেক

আব্দুল খালেক
আব্দুল খালেক | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আজকে সাতক্ষীরাবাসী যারা তাকে ভোট দিয়েছেন আর যারা দেননি, সবাই তার এলাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব এখন তাদের ওপর। তারা মিলেমিশে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, সবাই মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবে বলে জানিয়েছেন তিনি।

আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বরে সাতক্ষীরা পৌর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে সংবর্ধনা তিনি এসব কথা বলেন।

আব্দুল খালেক বলেন, ‘সাতক্ষীরা আমাদের। এই সুন্দর সাতক্ষীরাকে গড়ার যে প্রত্যয় আমরা ব্যক্ত করেছিলাম এবং লাখ লাখ জনগণ যে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই ওয়াদা রক্ষায় যেন এগিয়ে যেতে পারি। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক ও সহযোগিতা দান করুন।’

আরও পড়ুন:

সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর-২ আসনের আসন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক।

এর আগে বিকাল সাড়ে ৩টায় নির্বাচনি এলাকায় আগমন উপলক্ষে জনসাধারণের পক্ষ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা দেয়া হয়। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসএস