ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সুমন
শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সুমন | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) বিকেলে রোড যুবসংসদ মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং মামুন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, চেম্বার অব কমার্সের পরিচালক এস কে জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম রোহান, মোতাহার হোসেন, ফখরুল আলম লিফাত, রোড যুব সংসদ ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক সাকের উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন:

মেলায় বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় ৫৫টি স্টল নিয়ে অংশ নিয়েছেন। এতে গৃহস্থালী পণ্য, শিশুদের বিভিন্ন খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে।


এএম