Recent event

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে চালু হয়েছে ডিএমপির এস্কর্ট সেবা

ডিএমপির লোগো
ডিএমপির লোগো | ছবি: এখন টিভি
0

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এস্কর্ট সেবা চালু করেছে। সাধারণত বছরের এসময় ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায় বলে এ সেবা চালু করা হয়েছে বলে জানানো হয়।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ডিএমপি এস্কর্ট সেবা প্রদান করবে।

আরও পড়ুন:

এক্ষেত্রে পুলিশ এস্কর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে বলেও জানানো হয়।

সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা বা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

কন্ট্রোল রুমের নম্বরগুলো নিম্নরূপ: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬। জাতীয় জরুরি সেবা নম্বর : ৯৯৯।

এসএস