Recent event

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

দেশে আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা সিলেটের ছাতক। দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানী ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ১৮১ কিলোমিটার, আর ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

আরও পড়ুন:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, ‘ভূমিকম্পের গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় তেমন একটা অনুভব করতে পারেনি সাধারণ মানুষ। তবে পর্যবেক্ষণ বলছে, যে অনুপাতে ভুমিকম্প হয়েছে তাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

এসএইচ