Recent event

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি

আব্দুর রহমান সানি
আব্দুর রহমান সানি | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান সানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৬-ভুক্ত বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

নিয়োগের এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন চাইবেন, তত দিন পর্যন্ত আব্দুর রহমান সানি এ পদে থাকবেন।

জনস্বার্থে জারি করা এ নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হবে।

জেআর