Recent event

সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরাও এদিন তারেক রহমানের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন ও শহিদদের প্রতি সম্মান জানান।

এএম