Recent event

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর

উপদেষ্টা আদিলুর রহমান খান
উপদেষ্টা আদিলুর রহমান খান | ছবি: সংগৃহীত
0

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা রেডি আছে। বিএনপি যেভাবে চায় সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবস্থা হবে। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে মায়ের স্মৃতি বিজড়িত গুলশান নাকি হেয়ার রোডের যমুনায় থকবেন তা নির্ভর করবে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। গণপূর্তের নকশা অনুযায়ী গণভবনের পাশে নতুন বাসভবন নির্মাণে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও শেষ হতে সময় লাগবে কয়েক বছর। অন্যদিকে, মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন এবং মন্ত্রীদের বাসভবনও প্রস্তুত করেছে সরকার।

আরও পড়ুন:

এরইমধ্যে আজ গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, বিএনপি যেভাবে চায় সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবস্থা হবে। সেই সঙ্গে মন্ত্রীদের বাসভবন সম্পর্কে জানানো হয়েছে, মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা রেডি আছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নতুন প্রধানমন্ত্রীর আবাসন নির্ধারণে অন্তর্বর্তী সরকার আগে থেকেই সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনায় রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এফএস