তিনি বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করেছে। একটা ভালো নির্বাচন আমরা দিতে পেরেছি।’
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘তড়িঘড়ি গেজেট প্রকাশ করেছে ইসি এটা প্রশ্নই উঠে না। আমরা নিয়ম মেনেই গেজেট প্রকাশ করেছি। অত্যন্ত দক্ষতার সঙ্গে অল্প সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পেরেছি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ভোট গণনা ও ফল প্রকাশের পর থেকে ৩ দিনের মধ্যে যদি স্পিকার শপথ না পড়ান সেক্ষেত্রে সিইসি শপথ পড়াবেন। কবে কখন শপথ অনুষ্ঠিত হবে এটা এখনো আমরা অফিশিয়ালি অবগত না।’
তিনি আরও বলেন, ‘শেরপুর-৩ আসনের নির্বাচনের ব্যাপারে এখনো কমিশন সিদ্ধান্ত নেয়নি। কমিশন সিদ্ধান্ত নিলে জানানো হবে।’





