সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ আব্দুর রশিদ বলেন, ‘আগামীকালও যদি শপথ হয়ে যায়, আমাদের প্রস্তুতি আছে।’
সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার থেকে কাউকে মনোনয়ন দেয়া হতে পারে, প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:
নতুন সরকারের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যা গরিষ্ঠ দলের নেতাসহ মন্ত্রিপরিষদকে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন। ধারণা করছি, আগামী ১৮ তারিখের মধ্যেই মন্ত্রিসভার শপথ পড়ানো হয়ে যাবে।’
বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
সচিব বলেন, ‘নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। শপথ অনুষ্ঠানের অন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।’





