Recent event

বসন্ত ও ভোটে একাকার নাগরিক উচ্ছ্বাস

এবার বসন্ত ও ভোট মিলে মিশে একাকার
এবার বসন্ত ও ভোট মিলে মিশে একাকার | ছবি: এখন টিভি
0

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে, ভালোবাসা দিবস। এবারের এ বসন্ত শুধু প্রকৃতির রঙেই নয়, ছাপ ফেলেছে নাগরিক জীবনের আরেক উপলক্ষ্য ভোট আনন্দেও। যেখানে, প্রত্যাশা, আলোচনা ও অংশগ্রহণে বিভোর ছিল দেশবাসী।

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে প্রত্যাশা, আলোচনা ও অংশগ্রহণ। পছন্দের জনপ্রতিনিধি বেছে নেয়ার প্রস্তুতিতে মুখর জনপদ। যেখানে একাকার তরুণের উচ্ছ্বাস। সহাবস্থানে প্রথম প্রেম, প্রথম ভোট। দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারার বাসন্তী আভা প্রবীণ ভোটারদের চোখে মুখেও।

আরও পড়ুন:

প্রিয়তমা দেশকে গণতন্ত্র, সহিষ্ণুতা, বৈষম্যমুক্ত এবং অসাম্প্রদায়িকতার অলংকারে সাজিয়ে তোলার কাজ শুরু হোক এই বসন্তে। নয়তো অপূর্ণতার ক্ষোভ-অভিযোগে আরও একটি টগবগে গ্রীষ্মের খোঁজে নামবে প্রেম-দ্রোহের এ প্রজন্ম।

এএম