ইসি সজিব বলেন,‘ আপনাদের কাছে কৌতুহল হবে আমরা কত তাড়াতাড়ি গেজেটটা পাস করবো। পদ্ধতিগতভাবে রিটার্নিং অফিসারদের কাছ থেকে রেজাল্ট শিট আমাদের কাছে আসার পর আমাদের কাছে থাকা বার্তা শিটের সঙ্গে মিলিয়ে দেখবো। রিটার্নিং অফিসাররা সেসব তথ্য আমাদের কাছে হার্ডকপিতে পাঠাবেন।’
তিনি বলেন, ‘আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে এটা পাওয়া শুরু হবে। তাই আমরা যত তাড়াতাড়ি পারি রেজাল্টগুলোর প্রেক্ষিতে গেজেটের ব্যবস্থা করবো। শেষটা কালকের মধ্যে পাওয়া গেলে কালকে। আমাদের দেরি করার যৌক্তিক কোনো কারণ নেই।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে গেজেটগুলো একত্রে প্রকাশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে। সব কিছু হাতে এলে আমরা কাজ শুরু করবো।’ কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই বলেও জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল অনুষ্ঠিত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল চূড়ান্ত করে আজ গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি ২টি আসনের (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।
নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জানান, সারাদেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।





