Recent event

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন তারেক রহমান

অ্যানিমেল ক্লিনিক উদ্বোধনে তারেক রহমান
অ্যানিমেল ক্লিনিক উদ্বোধনে তারেক রহমান | ছবি: সংগৃহীত
1

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে রাজধানীর বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ১১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে স্থাপিত এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।

বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান এ উদ্যোগ নিয়েছেন। ক্লিনিকটি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা-বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেবে। ফ্রি অ্যানিমাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান আশা প্রকাশ করেন, এ উদ্যোগটি দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন:

অ্যানিমেল ক্লিনিক উদ্বোধনে তারেক রহমান |ছবি: সংগৃহীত

বাওয়া জানিয়েছে, দেশকে সব প্রাণীর নিরাপদ আবাসস্থলে পরিণত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি ঢাকা শহরে আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি সেবা দিতে বিনা মূল্যের একটি অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করছে সংগঠনটি।

বাওয়ার নেতারা জানান, নতুন এই ক্লিনিকের মাধ্যমে পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। আহত কিংবা অসুস্থ প্রাণীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে তাদের প্রাণহানি কমবে।

একই সঙ্গে প্রাণী সুরক্ষায় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা করছেন। উদ্বোধন শেষে তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আনা অসুস্থ প্রাণীদের কোলে নিয়ে আদর করেন।

ইএ