প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন উল্লেখ করে নির্বাচন ও নির্বাচনকালীন তাদের পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়ে জানতে চান।
আরও পড়ুন:
আইজিপি নির্বাচনী আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আইজিপি। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।—বাসস





