আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সাক্ষাৎ
আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি দল। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নির্বাচনকালের নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।