আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছি, তাদের বোঝানোর চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ইলেকশন আর কয়েকদিন পরে। ওই কনস্টিটিউন্সিতে তারা একটা গণ্ডগোল সৃষ্টি করছে। কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিকমত না হয়, এটা নিয়ে সমগ্র দেশে কথা উঠবে।’
তিনি আরও বলেন, ‘১৮ কোটি মানুষকে তারা জিম্মি করছে। এটা চলতে দেয়া যায় না। দেয়ারফোর, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ডলাইন। এরইমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকেও ধরা হবে।’





