ফেসবুকে লেখা হয়, ‘আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি — আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করুন।’
বার্তায় লেখা হয়েছে, ‘প্রত্যেক বাংলাদেশিকে বলছি — আপনি যেখানেই থাকুন না কেন, বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার ময়দানে — এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন’
আরও পড়ুন:
বার্তায় আরও লেখা হয়, ‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা সবাই এক ও অভিন্ন জাতি — একতাবদ্ধ বাংলাদেশি। এসো, আমরা সবাই মিলে উদযাপন করি — ঐক্যের শক্তি অনুভব করি, এবং এই গৌরব ও আশার ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা গ্রহণ করি!’
আগামীকাল (শুক্রবার, ১৮ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এ আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার।





