ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করে প্রজ্ঞাপন

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করে প্রজ্ঞাপন

দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, জনসচেতনতা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচালনার লক্ষ্যে ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর এ প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি এতে স্বাক্ষর করেছেন।

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

হজযাত্রীরা যাতে কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি হজযাত্রীদের বিমানভাড়া ৯৮ হাজার টাকা নির্ধারণ করে হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ২০২৭ সালের হজ মৌসুমে ফ্লাইট পরিচালনার এই লিখিত প্রস্তাব জমা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে এটি সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে।

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা

হজযাত্রা সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবার লাগেজ র‌্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) এ সেবা চালু করেছে মন্ত্রণালয়।

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ (রোববার, ১ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনে ‘ধর্ম ব্যবসায়ীদের’ জায়গা হবে না: ধর্মমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনে ‘ধর্ম ব্যবসায়ীদের’ জায়গা হবে না: ধর্মমন্ত্রী

‘ধর্ম ব্যবসায়ীদের’ ইসলামিক ফাউন্ডেশনে জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ‘ধর্ম ব্যবসা’ করতে চায়, তাদেরও জায়গা দেয়া হবে না।

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (শনিবার) ২৬ জুলাই পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৭ জুলাই থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ২৫ সফর ১৪৪৭ হিজরি, ২০ আগস্ট পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের সকল মসজিদে এ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ জন হাজী

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ জন হাজী

পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন থেকে মোট ৫৪ হাজার ৩৯৭ জন হাজী দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানসহ তিনটি বিমান সংস্থা তাদের দেশে ফিরিয়ে আনায় যুক্ত রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, ‘আজ (শুক্রবার, ২৭ জুন) তিনটি ফ্লাইটে মোট ৯২২ জন হাজী ঢাকায় পৌঁছেছেন।’