Recent event

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন:

উল্লেখ্য, ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) আজ বিকেল ৩টার সময় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:

শামীম আহমেদ সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় দুর্ঘটনাকালে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ছিলেন।

তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।

সেজু