Recent event

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক

জুলাই শহীদ দিবস
জুলাই শহীদ দিবস | ছবি: এখন টিভি
0

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাতের কামনায় বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ ঘোষণা করে গত ২ জুলাই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দিবসটি পালনের জন্য এ সংক্রান্ত পরিপত্রের খ শ্রেণিভুক্ত করা হয়।

এএইচ