Recent event

কাতারের দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির চিফ অব প্রোটোকল
প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির চিফ অব প্রোটোকল | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
0

দ্য আর্থনা সামিটে অংশ নিতে চারদিনের সরকারি সফরে কাতারের দোহায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দোহায় পৌছানোর পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লালগালিচা সংবর্ধনা জানান দেশটির চিফ অব প্রোটোকল, রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরুহ।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে রওনা দেন। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া দ্য আর্থনা সামিট ২০২৫-এ প্রধান বক্তা হিসেবে যোগ দিবেন ড মুহাম্মদ ইউনূস।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন ড. ইউনূস। সেখানে তিনি সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে বৈঠকও করবেন।

আরো পড়ুন:

আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুইদিন সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র ও জ্বালানি উপদেষ্টা।

এছাড়াও প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফরসঙ্গী হলেন। এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

আরো পড়ুন:

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এএইচ