Recent event

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রতীকী চিত্র
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রতীকী চিত্র | ছবি: সংগৃহীত
0

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈঠক উপলক্ষে গতকাল (বুধবার, ১৬ এপ্রিল) দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রর সচিব আমনা বালুচ। সফরে আমনা বালুচ প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পদ্মায় এ বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেন খান জানান, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী। বিশেষ করে তুলা রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

এসএস