Recent event

প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে ইসি

0

প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান সিইসি।

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

তিনি বলেন, 'বড় পরিসরে না হলেও পাইলট আকারে এটি বাস্তবায়ন করতে চায় কমিশন।'

এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান সিইসি।

বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়।

সেজু