Recent event

নাফ নদীতে মৃত্যু নিয়ে ফেসবুকে ছড়ানো খবর ভিত্তিহীন-উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ | Ekhon Tv
0

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাদের উদ্ধারের সময় একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জনের মৃত্যু সংক্রান্ত ছড়িয়ে খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুই দিন হয় ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবনির্ভর এ অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজিবি বলছে, প্রকৃত ঘটনা হলো ২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গা-বোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শবর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদেরকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।

|Ekhon Tv

​​​এতে আরো বলা হয়, পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদেরকে উদ্ধার/সার্চ কার্যক্রম সর্বান্তকরণে অব্যাহত রয়েছে।

আসু