Recent event

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করবে বিশ্ব বাণিজ্য সংস্থা

0

বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. এনগোজি ওকানজো ইওয়েলা।

ইওয়েলা বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডব্লিউটিও মহাপরিচালকের বৈঠক হয়।

ওই বৈঠকে বাংলাদেশকে সহায়তার কথা জানান ইওয়েলা।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে।'

সেজু