Recent event

গ্যাস সংকট কাটলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা

গ্যাস সংকট কাটলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা
গ্যাস সংকট কাটলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা |
0

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।’

এ সময় আদিলুর রহমান খান বলেন, ‘গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে।’

লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সময়, শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি, পুলিশ সুপার মো.আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ