Recent event

শৃঙ্খলাভঙ্গের দায়ে আরো ৫৮ প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি

0

শৃঙ্খলাভঙ্গের দায়ে এবার রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (সোমবার, ৪ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

এর আগে ২৫ অক্টোবর প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এ নোটিশ দেওয়া হয়।

তবে বিশৃঙ্খলার অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। শোকজকৃত এসআইদের তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।

এর আগে প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫০ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দিয়েছে সারদা পুলিশ একাডেমি। পুলিশ সদর দপ্তর সে সময় তথ্যের সত্যতা নিশ্চিত করে।

সদর দপ্তর জানিয়েছিল, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

এএইচ