বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত কিছু তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি মিডিয়া সেলের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (সোমবার, ২৪ আগস্ট) থেকে তানিম সুফিয়ানী ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ মিডিয়া সেলের সংশ্লিষ্ট সব দায়িত্বে থাকবেন না।
আরও পড়ুন:
এতে আরও বলা হয়, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তানিম সুফিয়ানীর ছবি ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগও তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওঠে। এসব বিষয় সামনে আসার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানালো বিএনপি মিডিয়া সেল।




