Recent event

'পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোন ঘটনা নেই'

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো.নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোন ঘটনা ঘটেনি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে নেট সেবা নির্বিঘ্ণ আছে৷

ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পাহাড়ে বহুমূখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সাথে দেশকে অশান্ত করার বহুমূখী ষড়যন্ত্রও থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।

ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না।

ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, এটি ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি ভারত যা করেছে তা ঠিক হয়নি।

এছাড়াও জেলার ফুলগাজীর জগতপুরেও বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমূখ।

এসএসএস