Recent event

রাঙামাটির কাপ্তাইয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২০টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

0

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ করা হয়। যার স্থানীয় বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা। পরে জব্দ করা এ সব জাল পুড়িয়ে ফেলা হয়। তবে এ সময় কাওকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার কর্ণফুলি নদীর ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেত্বত্ব দেয়া কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, জব্দ করা ৫ হাজার মিটার কারেন্ট জালের বাজারমূল্য ১ লক্ষ ৫০ হাজার ও ২০টি রিং জালের বাজারমূল্য ২ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা জাল কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপকেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিনসহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএস