Recent event

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

0

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অবশেষে ৮টি ইউনিটের চেষ্টায় ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৯টার পরে আগুনের খবর পাওয়া গেছে। ট্রেনটির নাম বেনাপোল এক্সপ্রেস।

পুলিশ জানায়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: