বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ ডিসেম্বর ঘোষিত দামের পর আবারও ১৩ ডিসেম্বর নতুন করে মূল্য সমন্বয় করা হয়। এতে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ২৯৬ টাকা, যা ১৮ হাজার ১৮৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৪ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ২৮৩ টাকা, এখন প্রতি গ্রাম ১৭ হাজার ৬৪৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ২৪২ টাকা, নতুন দর ১৫ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণে বৃদ্ধি ২০৭ টাকা, প্রতি গ্রাম দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৯ টাকা।
রৌপ্যের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট রৌপ্যের দাম বেড়েছে ২৮ টাকা, নতুন দর ৩৯২ টাকা প্রতি গ্রাম। ২১ ক্যারেট রৌপ্য ২৭ টাকা বেড়ে হয়েছে ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রৌপ্য ২২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ টাকা, এবং সনাতন পদ্ধতির রৌপ্য ১৭ টাকা বেড়ে হয়েছে ২৪০ টাকা প্রতি গ্রাম।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পিওর গোল্ডের দামের ঊর্ধ্বগতির কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে, যা আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।


 founder Abhijeet Dipke-320x167.webp)


