ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ আসনে হাইকোর্টে করা রিট আবেদন গ্রহণ

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

ঢাকা-১১, মাদারীপুর-১ আসনে বিএনপি এবং খুলনা-৫, পিরোজপুর-২, বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থীদের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদন গ্রহণ করেছেন। একইসঙ্গে ব্যালট পেপার, সিসিটিভির ফুটেজ ও ফলাফলের নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ পরাজিত প্রার্থীদের আবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।

আরও পড়ুন:

ঢাকা-১১ আসনে বিএনপির পরাজিত প্রার্থী এম এ কাইয়ুম ও মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থী নাদিরা আক্তার ভোটের ফলাফল চ্যালেঞ্জ করেছেন। আর খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী ও বরগুনা-২ ডা. সুলতান আহমেদ রিট করেছেন।

তাদের আবেদন গ্রহণ করে ব্যালট ও ফলাফলের নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর এ পর্যন্ত হাইকোর্টে বিএনপি ও জামায়াতের ৩০ এর অধিক আসনের ফলাফল চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সব আবেদনই গ্রহণ করেছেন আদালত।

এফএস